ধামরাইয়ে একমি কারখানায় আগুন


প্রকাশিত: ০৪:৫৫ এএম, ২৭ মে ২০১৫
ফাইল ছবি

কোমল পানীয় ও ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজের ধামরাইয়ের কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার সকাল সাড়ে ৮ টায় আগুনের এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার শাহাজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে একমি ল্যাবরেটরিজের দায়িত্ববান কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

আল-মামুন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।