চট্টগ্রামে মা-মেয়ে খুনের ঘটনায় গ্রেফতার ১


প্রকাশিত: ০৭:৪১ এএম, ২৭ মে ২০১৫

চট্টগ্রামের নালাপাড়ায় মা ও মেয়েকে গলা কেটে হত্যার  ঘটনায় মঙ্গলবার গভীর রাতে বেলাল (২২) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর সদর ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার এস এম তানভীর আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতার বেলাল নিহত নাসিমার আত্মীয়। তিনি প্রায়ই ওই বাসায় যাতায়াত করতেন। তবে তাদের মধ্যে কী সম্পর্ক, তা এখনও নিশ্চত নয় পুলিশ।

এর আগে পুলিশ রিয়ার গৃহ শিক্ষক রকিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও পরে তাকে ছেড়ে দেয়।

উল্লেখ্য, গত ৭ মে নগরীর দক্ষিণ নালাপাড়া এলাকার ছয় তলা একটি বাড়ির চতুর্থ তলার বাসায় স্থানীয় মাংস বিক্রেতা শাহ আলমের স্ত্রী নাসিমা বেগম (২৮) ও তাদের মেয়ে রিয়া আক্তার ফাল্গুনীর (৯) গলা কাটা লাশ পাওয়া যায়।

জেআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।