যশোরে অস্ত্র-বোমাসহ ১৭ শিবির ক্যাডার গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:১০ এএম, ৩০ জুলাই ২০১৭

যশোর শহরের একটি ছাত্রাবাস থেকে পুলিশ অস্ত্র, বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বইসহ ১৭ শিবির ক্যাডারকে গ্রেফতার করেছে। রোববার ভোরে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের কারবালা এলাকার বকুল ছাত্রাবাসে অভিযান চালায়। অভিযানকালে ওই ছাত্রাবাস থেকে বিপুল পরিমাণ অস্ত্র, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম এবং জিহাদি বই উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় ১৭ জন শিবির ক্যাডারকে।

তবে অভিযানের সময় বাড়ির মালিক আব্দুর রাজ্জাক পালিয়ে যান। এ ব্যাপারে কোতোয়ালি থানায় বিস্ফোরক, নাশকতাসহ তিনটি মামলা হয়েছে।

মিলন রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।