কাভার্ডভ্যান-লেগুনা সংঘর্ষে ৩ কলেজছাত্রীসহ নিহত ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:৫৯ এএম, ০৭ আগস্ট ২০১৭

গাজীপুরে কাভার্ডভ্যান ও লেগুনার সংঘর্ষে তিন কলেজছাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুর ইকবাল সিদ্দিকী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও সিটি কর্পোরেশনের ভাউরাই এলাকার ফরহাদ হোসেনের মেয়ে ফারহানা আক্তার, মাস্টারবাড়ি এলাকার শাহ জামালের মেয়ে সাদিয়া আফরিন রিমি, উত্তর সলনা এলাকার গিয়াস উদ্দিনের মেয়ে খাদিজা, লেগুনার চালক এবং অপরজন অজ্ঞাত।

নাওজোর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।