আখাউড়ায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার


প্রকাশিত: ১১:৫৫ এএম, ৩১ মে ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের একদিন পর সায়মন মিয়া (০৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামের নিজ বাড়ির পাশের একটি ডোবা তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সায়মন ভাটামাথা গ্রামের দুলাল মিয়ার ছেলে।

নিহতের বাবা দুলাল মিয়া জানান, শনিবার সকাল থেকে সায়মনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি ডোবাতে সায়মনের ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দুপুর ১২টার দিকে ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হাসেম ঘটনাস্থলে গিয়ে সায়মনের মরদেহ উদ্ধার করেন।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।