টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সাংবাদিক নেতাদের শ্রদ্ধা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৮:১২ এএম, ০৮ আগস্ট ২০১৭

জাতীয় শোক দিবসের প্রাক্কালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ সফিকুর রহমানের নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধি বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে নেতৃবৃন্দ ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় অন্যান্যের মধ্যে জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও যুগান্তর সম্পাদক মো. সাইফুল আলম, কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, মো. জালাল, কুদ্দুস আফ্রাদ, ডিইউজের সহ-সভাপতি আতিকুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক ফোরামের সভাপতি জিহাদুর রহমান জিহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর সাংবাদিক নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ভবনে যান এবং সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এস এম হুমায়ূন কবীর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।