কালিয়াকৈর থানা পুলিশের ওসি ক্লোজড
গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশের ওসি মো. আব্দুল মোতালেবকে শনিবার পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। ওই থানায় নতুন ওসি হিসেবে মো. রফিকুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।
গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মমিনুল ইসলাম জানান, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গাজীপুর পুলিশ সুপারের নির্দেশে কালিয়াকৈর থানা পুলিশের ওসি মো. আব্দুল মোতালেবকে শনিবার পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
তিনি জানান, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। তার স্থলে শ্রীপুর থানা পুলিশের ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলামকে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
আমিনুল ইসলাম/এমএএস/আরআইপি