টেকনাফে ৩০ লাখ টাকার ইয়াবা জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:১৮ এএম, ১৪ আগস্ট ২০১৭

কক্সবাজারের টেকনাফ উপজেলা বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। সোমবার সকালে এ অভিযান চালানো হয়।

টেকনাফ ২-বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার এস এম আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বিওপির সুবেদার মো. ইব্রাহিম হোসেনের নেতৃত্বে বিশেষ টহলদল অভিযান চালিয়ে দুটি টিনের বালতি জব্দ করে।

পরে টিনের বালতির সঙ্গে অভিনব পদ্ধতিতে ফিটিং অবস্থায় ৯ হাজার ৯৯৫ পিস ইয়াবা পাওয়া যায়। এটি চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে বালতির মালিক গা ঢাকা দেয়ায় কাউকে আটক করতে পারেনি।

উদ্ধার ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে সবার উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে উল্লেখ করেন তিনি।

সায়ীদ আলমগীর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।