রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে প্রত্যাহারের দাবি


প্রকাশিত: ১০:০৪ এএম, ০৪ জুন ২০১৫

রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে প্রত্যাহার, অতীতের ন্যায় প্রথম থেকেই নতুন পে-স্কেলে অন্তর্ভূক্ত এবং নন এমপিও শিক্ষক-কর্মচারিদের এমপিও প্রদানের দাবিতে প্রতিকী অনশন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নগরীর লক্ষীপুর মোড় এলাকায় জাতীয় শিক্ষক-কর্মচারি ফ্রন্ট রাজশাহী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ বাবু রাজ কুমার সরকার, শিক্ষক নেতা মারুফ হোসেন, সাহাবুদ্দিন, আশরাফুল হোসেন মূলতানসহ স্থানীয় শিক্ষকরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা, শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হায়াতকে দুর্নীতিবাজ উল্লেখ করে অতিদ্রুত প্রত্যাহারের দাবি জানান।  

এর আগে জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্ট শিক্ষাবোর্ড চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়ে ১৫ দিনের আল্টিমেটাম দেয়। এরই প্রেক্ষিতে আবারো তারা এই অনশন কর্মসূচির ডাক দেয়।  

শাহরিয়ার অনতু/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।