গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:১১ এএম, ৩১ আগস্ট ২০১৭
প্রতীকী ছবি

গাজীপুর সিটি কর্পোরেশনের ইটাহাটা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মৃত বোরহান উদ্দিন (২৮) ঢাকা ক্যান্টনমেন্টের ভাষানটেক এলাকার বাসিন্দা মো. জালাল মিয়ার ছেলে। অপরজনের (২৫) পরিচয় জানা যায়নি।

মৃত বোরহানের বাবা জালাল মিয়া জানান, টঙ্গীর স্টেশনরোড এলাকায় দোকান রয়েছে বোরহানের। বোরহান সকালে গাজীপুর সিটির ইটাহাটা ভাওয়াল কলেজের পশ্চিম পাশে একটি ক্যাপ তৈরির কারখানা থেকে অ্যামব্রয়ডারি মেশিন ট্রাকে তুলে দেয়ার চুক্তি নেয়।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কপিকল দিয়ে মেশিন ট্রাকে তুলতে গিয়ে কপিকলের খুঁটিটি উপরে ঝুলে থাকা বিদ্যুতের তারে লেগে যায়। এ সময় ওই বোরহানসহ চারজন বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে এলাকাবাসী ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উজ্জল হোসেন বলেনে, একজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরজনের পরিচয় জানা যায়নি।

মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।