খুলনা ছাত্রলীগের সভাপতি সুজন, সম্পাদক রাসেল


প্রকাশিত: ০২:৪৫ পিএম, ০৮ জুন ২০১৫

শাহজালাল হোসেন সুজনকে সভাপতি এবং আসাদুজ্জামান রাসেলকে সাধারণ সম্পাদক করে খুলনা মহানগর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ পাঁচ বছর পর অনুষ্ঠিত খুলনা মহানগর ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে বিকালের অধিবেশনে এ কমিটি ঘোষণা করা হয়।

এর আগে সোমবার দুপুর সাড়ে ১২টায় নগরীর শহীদ হাদিস পার্কে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নেত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি হারুনার রশিদ, মহানগর সভাপতি তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ।

দলীয় সূত্রে জানা যায়, ২০১০ সালের ২ অক্টোবর খুলনা মাহানগর ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয়েছিলো। এরপর পাঁচ বছর অতিবাহিত হলেও নগরীর পাঁচটি থানা ও ১৬টি কলেজের সম্মেলন করতে পারেনি বর্তমান কমিটির নেতারা। পুরনো থানা ও কলেজ কমিটিগুলোও বিলুপ্ত করা হয়েছে। এ জন্য সম্মেলন উপলক্ষে কাউন্সিলরের তালিকাও তৈরি হয়নি। ফলে কাউন্সিলর ও কাউন্সিল অধিবেশন ছাড়াই নেতাদের মতামতের ওপর নির্ভর করছে কমিটি গঠন প্রক্রিয়া।

আলমগীর হান্নান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।