ময়মনসিংহে শ্রমিকদের জন্য হাসপাতাল উদ্বোধন


প্রকাশিত: ০৩:১৮ পিএম, ০৮ জুন ২০১৫

ময়মনসিংহ শহরের জুবলীঘাটস্থ জেলা মটর মালিক সমিতি কার্যালয়ের দ্বিতীয় তলায় প্রাথমিকভাবে চিকিৎসা সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে এফবিসিসিআই`র নব-নির্বাচিত পরিচালক আমিনুল হক শামীম এ হাসপাতাল উদ্বোধন করেন।

উদ্বোধনকালে এফবিসিসিআই পরিচালক আমিনুল হক শামীম জানান, এখন থেকে সমিতির কার্যালয়ে মটর মালিক, শ্রমিক ও কর্মচারীসহ হত-দরিদ্রদের চিকিৎসা সেবা প্রদান করা হবে এবং খুব শীঘ্রই বড় পরিসরে হাসপাতালের কার্যক্রম পরিচালিত হবে।

বৃহত্তর ময়মনসিংহের মটরমালিক, শ্রমিক ও কর্মচারীসহ হত-দরিদ্রদের চিকিৎসা সেবা প্রদান করতে জেলা মটর মালিক সমিতি ব্যতিক্রমী এ উদ্যোগ গ্রহণ করেছে। এ সময় জেলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, মহাসচিব মাহবুবুর রহমান, আন্তঃজেলা কোচ বিভাগের সম্পাদক বিকাশ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

আতাউল করিম খোকন/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।