গাজীপুরে ড্রাম খুলে মিলল নারীর মরদেহ
গাজীপুরে বাইপাস সড়কের পাশে কাওরান বাজার আড়তের গেটের সামনে থেকে এক অজ্ঞাত নারীর (৩৮) মরদেহভর্তি ড্রাম উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ঈদের দিন দুপুরে গাজীপুরের ভোগড়া পেয়ারা বাগানের কাছের ওই আড়তের গেটের সামনে থেকে ড্রামভর্তি মরদেহ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর থানা পুলিশের এসআই মন্তোষ চন্দ্র দাস বলেন, সকাল ১১টার দিকে এলাকাবাসী ড্রাম থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পরে দুপুরে ড্রামে থাকা নারীর মরদেহটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, মরদেহটিতে পঁচন ধরেছে। ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যার পর ড্রামে ভরে বাইপাস সড়কের পাশে ফেলে রেখে গেছে। তার গায়ে কোনো আঘাতে চিহ্ন নেই। তার পরনে টিয়া রংয়ের সালোয়ার-কামিজ রয়েছে। তাৎক্ষণিকভাবে নারীর পরিচয় পাওয়া যায়নি।
মোঃ আমিনুল ইসলাম/এএম/পিআর