বরিশাল-ঢাকা নৌরুটে একটি লঞ্চের রুট পারমিট বাতিল
ফিটনেস ও নকশায় ক্রটি থাকায় বরিশাল ঢাকা নৌরুটের এমভি কালাম খান-১ লঞ্চের পারমিট বাতিল করা হয়েছে। লঞ্চ ছাড়ার আগ মূহুর্তে এ নির্দেশের কারণে যাত্রী নামিয়ে যাত্রা বাতিল করা হয়।
বুধবার রাত পৌঁনে ৮টার দিকে কেন্দ্রীয় দফতর থেকে এ নির্দেশ পাওয়ার পর বিআইডব্লিউটি এর কর্মকর্তারা লঞ্চটির যাত্রা বাতিল করে।
বরিশাল নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ পরিচালক আবুল বাশার মজুমদার জানান, সমুদ্র পরিবহন অধিদফতর থেকে সার্ভেতে লঞ্চটির ফিটনেসে ও নকশায় ক্রটি ধরা পড়ে। এ কারণে বিআইডব্লিইটি একে চিঠি দেয় রুট পারমিট বাতিলের জন্য। সন্ধ্যা ৬টার দিকে ফ্যাক্সযোগে এই বার্তা বরিশাল বিআইডব্লিউটি এর কার্যালয়ে পৌঁছলে তরা লঞ্চটির যাত্রা স্থগিত করেন। এসময় লঞ্চে ওঠা যাত্রীদের অন্য লঞ্চে তুলে দেয়া হয়েছে বলে জানান আবুল বাশার মজুমদার।
সাইফ আমীন/এমএএস/আরআইপি