বন্দি সামলাতে হিমশিম খাচ্ছে ময়মনসিংহ কারাগার


প্রকাশিত: ০৬:২১ এএম, ১১ জুন ২০১৫

সম্প্রসারণের অভাবে দিনের পর দিন বাড়ছে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের বন্দি সংখ্যা । ধারণ ক্ষমতার দ্বিগুন বন্দি রয়েছে কারাগারটিতে। এতে বন্দি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কারা কর্তৃপক্ষকে।

৯৯৬ জন বন্দী ধারণ করার ক্ষমতা থাকলেও বর্তমানে কারগারটিতে বন্দি সংখ্যা ২২ শর বেশি। এর মধ্যে মহিলা বন্দি রয়েছেন ৫৩ জন।

কারা কর্মকর্তা বলেন, কারাগারের সীমানা প্রাচীর না থাকায় স্থানীয় লোকদের সাথে বিবাদ চলে আসছে কারা কর্তৃৃপক্ষের এমনকি মামলা মোকদ্দমা পর্যন্ত হয়েছে। জরুরী ভিত্তিতে সীমানা প্রাচীর নির্মাণ করা প্রয়োজন। ভুমি দস্যুরা জমি দখলের পায়তারা করছে। কারাগারের মোট জমির পরিমাণ প্রায় ৬৮ একর।

তিনি জানান, লোকবলের অভাব রয়েছে। পদসংখ্যা ৪০৫ টি থাকলেও বর্তমানে কর্মরত আছেন ৩৮৪ জন। বৃহৎ আকারের এই কারাগার অল্পসংখ্যক জনবল দিয়ে পরিচালনায় কারা কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। বর্তমান কারা প্রশাসন অনিয়ম দুর করার ক্ষেত্রে নিরলস কাজ করে যাচ্ছে।

প্রসঙ্গত,  ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার পরিচালনায় রয়েছেন সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী, জেলার মোহাম্মদ হাবীবুর রহমান, ডেপুটি জেলার ফারহানা আক্তার, ডেপুটি জেলার আব্দুল্লাহেল ওয়ারেস এবং ডেপুটি জেলার সাইদুল ইসলাম।

আতাউল করিম খোকন/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।