খুসিকের ২ প্রকৌশলীকে শোকজ


প্রকাশিত: ০৬:২৬ এএম, ১১ জুন ২০১৫

খুলনা মহানগরীর ঐতিহ্যবাহী শহীদ হাদিস পার্ক সংলগ্ন পুকুর উন্নয়ন প্রকল্প এবং ময়ূর নদী তীরের লিনিয়র পার্ক নির্মান প্রকল্পের কাজ শেষ না করেই প্রকল্প শেষ করার প্রতিবেদন দাখিল করার অভিযোগে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী এবং নির্বাহী প্রকৌশলীকে শোকজ করা হয়েছে।তিন দিনের মধ্যে এই শোকজের জবাবা দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, খুলনা সিটি কর্পোরেশনের খুলনা মহানগরীর ঐতিহ্যবাহী শহীদ হাদিস পার্ক ও তৎসংলগ্ন পুকুর উন্নয়ন প্রকল্প চলতি বছরের ৩০ এপ্রিল শেষ হবার কথা থাকলেও তা শেষ হয়নি।

কিন্তু শেষ না করেই প্রকল্প সম্পাদনের প্রতিবেদন মন্ত্রনালয়ে প্রেরণ করেন প্রকল্প পরিচালক ও সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. নাজমুল ইসলাম। ফলে তাকে শোকজ করা হয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দাখিল করার নির্দেশ দেয়া হলো।

একইভাবে ময়ূর নদী তীরের লিনিয়র পার্ক নির্মান প্রকল্পের কাজ শেষ না করেই প্রকল্প শেষ করার প্রতিবেদন দাখিল করেন প্রকল্প পরিচালক ও কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. লিয়াকত আলী খান। তাকেও তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে।

আলমগীর হান্নান/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।