মেহেন্দিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু


প্রকাশিত: ১০:০৬ এএম, ১১ জুন ২০১৫
ফাইল ছবি

বরিশালের মেহেন্দিগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আরো তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার কাজীর হাট থানার আন্দারমানিক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আন্দারমানিক গ্রামের আলিমুদ্দিন হাওলাদারের ছেলে ইসহাক আলী হাওলাদার (৩৫) ও মৃত ফজলে করিম সিকদারের ছেলে রুস্তম আলী সিকদার (৫০)। আহত হয়েছেন, আ. রাজ্জাক (৬০) নামে এক দিনমজুর। আহতরা হলেন, উপজেলার চরলতা গ্রামের চতুর্থ শ্রেণির দুই শিক্ষার্থী  সুরমা (৯) ও আবু বক্কর সিদ্দিক (১০)।

কাজীর হাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার জানান, বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয় ডিগ্রি কলেজের সামনের একটি জমিতে কয়েকজন কৃষি কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হয়। দুর্ঘটনার আগে একটি ঝোপের পাশে আশ্রয় নিয়ে ভাত খাচ্ছিলেন। এ সময় বজ্রপাতে তারা দু`জনই ঘটনাস্থলেই মারা যান। আহত হন আ. রাজ্জাক। আহত রাজ্জাক এবং চরলতা গ্রামের দুই শিক্ষার্থীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

সাইফ আমীন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।