ফতুল্লায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১


প্রকাশিত: ০৩:২৮ এএম, ১২ জুন ২০১৫
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ফতুল্লায় একটি বিদেশি পিস্তলসহ মাস্টার মানিক ওরফে কুত্তা মানিক (৩২) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় পাগলা রসুলপুর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

ফতুল্লা মডেল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এসআই) আরাফাত জাহান চৌধুরী জানান, পাগলায় সরকারি দলের প্রভাব বিস্তার করে সন্ত্রাসীরা একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটাচ্ছে। সন্ত্রাসী দমনে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাসী কুত্তা মানিককে গ্রেফতারর করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।    

মো.শাহাদাৎ হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।