গোপালগঞ্জে জেলা পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত


প্রকাশিত: ০৭:০০ এএম, ১২ জুন ২০১৫

গোপালগঞ্জে জেলা পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা শিশু একাডেমির উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে এ উৎসব হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. ফজলুল করিম।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার ইভানা পারভীন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, শিশু একাডেমির সদস্য কবি রবীন্দ্রনাথ অধিকারী, সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক কাজী তারিকুজ্জামান, জেলা কালচারাল অফিসার সালেহ আল মামুন, এসএম মডেল গভ. হাই স্কুলের প্রধান শিক্ষক সুবল চন্দ্র মন্ডল, কল্পনা সরকার, পুলিন মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানে এসএম মডেল গভ. হাই স্কুল ও গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয় সাংস্কৃতিক দল এবং কাশিয়ানী ও টুঙ্গীপাড়া শিশু সাংস্কৃতিক দল তাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

জেলার শিশুদের সাংস্কৃতিক বিকাশ ও শিশুদের সংস্কৃতির প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে প্রতি বছরের মতো এ বছরও দিনব্যাপী এ অনুষ্ঠান পালিত হচ্ছে।

এসএম হুমায়ূন কবীর/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।