ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে যুবদল নেতার মৃত্যু


প্রকাশিত: ১০:৫১ এএম, ১২ জুন ২০১৫
প্রতীকী ছবি

ময়মনসিংহ শহরের মিন্টু কলেজ রেল ক্রসিংয়ের কাছে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো নবী হোসেন (৫২) নামে এক যুবদল নেতার। মসজিদে নামাজের উদ্দেশ্যে বের হয়ে শুক্রবার দুপুরে তাড়াহুড়ো করে রেললাইন পারাপারের সময় পা পিছলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি শহরের জেসিগুহ রোড এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক যুবদল নেতা নবী হোসেন বেলা সাড়ে ১২টার দিকে বাসা থেকে বের হয়ে মিন্টু কলেজ রেল ক্রসিংয়ের পাশে চায়ের দোকানে আড্ডা দেন। এরপর পাশের মসজিদে নামাজের উদ্দেশ্যে রেললাইন পারাপারের সময় আকস্মিক পা পিছলে লাইনের উপর পড়ে যায়। এ সময় ময়মনসিংহ জংশনমুখী লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

স্থানীয়রা জানান, নবী হোসেন যে স্থানটিতে ট্রেনের নিচে কাটা পড়েছেন সেই স্থানটি ছিল তার দীর্ঘদিনের আড্ডার স্থল।  

জিআরপি`র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আতাউল করিম খোকন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।