সিদ্ধিরগঞ্জে ইসলামী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন
সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্টান্ড এলাকায় ইসলামী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০ টায় বুথের উদ্বোধন করেন ইসলামী ব্যাংক লিমিটেড এর ঢাকা দক্ষিণ জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান ওবায়দুল হক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক কাঁচপুর শাখার এভিপি ও শাখা প্রধান জাকির হোসেন এবং বিনিয়োগ বিভাগের প্রধান ইখতিয়ার মোহাম্মদ সায়েম নোমানী। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
হোসেন চিশতী সিপলু/এসএস/এমএস