চট্টগ্রামে বিশেষ অভিযানে আটক ৭১
চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৭১ জনকে আটক করা হয়েছে। রোববার রাতভর নগরী ও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সুত্রে জানা গেছে, এদের মধ্যে ৬২ জন বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসমি।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান এসব আসামীদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের মধ্যে নাশকতার মামলার আসামি দুই শিবির কর্মীও রয়েছে।
এসকেডি/এআরএস/এমএস