অস্ত্রের মুখে গৃহবধূকে গণধর্ষণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ১১:০৫ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৭
প্রতীকী ছবি

গোপালগঞ্জের কাশিয়ানীতে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ চারজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়েছে। গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ওই গৃহবধূ বাদী হয়ে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন- ধীরাইল গ্রামের মৃত আলাউদ্দিন মোল্যার ছেলে ও বেথুড়ী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য ইমদাদুল হক মোল্যা (৪০), সাধুহাটি গ্রামের বাবলু মোল্যার ছেলে রফিক মোল্যা (২৫), আক্তার মোল্যার ছেলে ইবাদ মোল্যা (৪০) ও হিটু মোল্যার ছেলে স্বপন মোল্যা।

মামলার বিবরণে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী বিশেষ কাজে কয়েকদিনের জন্য বাড়ির বাইরে যান। এ সুযোগে গত ২৫ সেপ্টেম্বর গভীর রাতে ইউপি সদস্য ইমদাদুলসহ আসামিরা গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্রের মুখে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে ইউপি সদস্য ইমদাদুল হক মোল্যা তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার প্রতিপক্ষ আমাকে এবং আমার সমর্থকদের ফাঁসাতে মিথ্যা ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছে।

কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলীনুর হোসেন বলেন, আদালতের নির্দেশনা হাতে পেয়েছি। মামলাটি রুজু হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এস এম হুমায়ূন কবীর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।