সরকার ত্রাণ দেয়ার নামে রোহিঙ্গাদের সঙ্গে তামাশা করছে : মঈন খান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:৫৭ এএম, ০৪ অক্টোবর ২০১৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার আন্তরিক নয়। তারা ত্রাণ দেয়ার নামে রোহিঙ্গাদের সঙ্গে তামাশা করছে।

বুধবার কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মঈন খান আরও বলেন, শুধু মানবিক সমস্যার সমাধান করলে হবে না রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়ে সসম্মানে মিয়ানমারে ফেরত পাঠাতে হবে।

এ সময় কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহাজাহান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সায়ীদ আলমগীর/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।