হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ০১ এপ্রিল ২০২৬
হাজারীবাগ থানা ভবন/ফাইল ছবি

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন—মো. মাসুম (২৩), মো.শুভ (২০), মো. মাহমুদুল হাসান (১৮), মো.রাব্বি (২০), মো. কিবরিয়া (১৯), মো. মোস্তাক (২২), মো. শফিকুল ইসলাম সাদ্দাম (৩০), মো. জাহিদ (৬১), আব্দুল কাদের (৫৯), মো. রাকিব হোসেন (৩০), মো.জনি (২৬), মো. রাসেল (৩৬), কামরান সরকার এ্যানি (২৫), তাসভীর রহমান (১৯), মোঃ ফারুক হোসেন (৩২), মো. রিফাত (১৯), তন্ময় ওরফে রিয়াজ (২২), মো. দেলোয়ার হোসেন (৫১), মো. তুষার (১৮), আবির (২০), মো. রিফাত মোল্লা (২০), সাব্বির হোসাইন (২০), মো. শাকিল (২৩), মো.লিটন (৪৫), মো. ফারুক (৩০), মো. সজীব (২১), মো. শাহিন হোসেন (৩০), মো. রাশেদ (২৫), সাব্বির (২৩), মো.ওমর ফারুক ওরফে মামুন (৪৯), দেবাষিশ বিশ্বাস (২৩), মো. তৌফিকুজ্জামান পলাশ (২৬), মোহাম্মদ আলী (৫৫), মোঃ রাব্বি (১৯), মো. সেলিম (৩৫), মো. রাব্বি (২১), মেহেদী হাসান রনি (২১), মো.ইয়াসিন হোসেন রাহাত (২৪), শুভ হাওলাদার (২৫), মো. চন্দন (২৫), আব্দুর রহমান (২২), আব্দুল্লাহ (২৩) ও মো.শাহজাহান (৪৫)।

হাজারীবাগ থানার বরাত দিয়ে আরিফা আখতার প্রীতি বলেন, গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) হাজারীবাগ থানা পুলিশ থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৩ জনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৩৩ পুরিয়া গাঁজা ও ২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেআর/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।