প্রেমিকের সঙ্গে অভিমান : ইঁদুর মারার ওষুধ খেয়ে কিশোরীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ১২:০২ পিএম, ০৯ অক্টোবর ২০১৭

গাজীপুরের কালীগঞ্জে প্রেমিকের সঙ্গে অভিমান করে ইঁদুর মারার ওষুধ (কীটনাশক) খেয়ে আত্মহত্যা করেছে তন্বি কস্তা (১৬) নামে এক কিশোরী। সোমবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় দুপুরে নিহতের বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা (নং ২৩) করেছেন।

নিহত তন্বি উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্ত্তী গ্রামের অনিল কস্তার মেয়ে। সে ওই ইউনিয়নের বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে পড়ত।

নিহত তন্বির বাবা অনিল কস্তার বরাত দিয়ে কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাল উদ্দিন জানান, একই ইউনিয়নের জয়নমবের এলাকার সিমান্ত (২২) নামে এক ছেলের সঙ্গে তন্বির প্রেমের সম্পর্ক ছিল। রোববার বিকেলে ঘটনার আগে ওই ছেলের সঙ্গে মোবাইল ফোনে প্রায় আধা ঘণ্টা কথা বলে তন্বি। এর কিছুক্ষণ পর নিজ ঘরে ঢুকে ইঁদুর মারার ওষুধ (কীটনাশক) খায়। এ সময় যন্ত্রণায় ছটফট করতে থাকে সে। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি দেখে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন জরুরি বিভাগের চিকিৎসক মীর মোহাম্মদ মহিউদ্দিন। সেখান থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে সকালে তন্বির মৃত্যু হয়।

এসআই আলাল উদ্দিন জানান, নিহতের বাবার আবেদনের প্রেক্ষিতে কোনো প্রকার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আব্দুর রহমান আরমান/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।