টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:৪৮ এএম, ১৪ অক্টোবর ২০১৭
প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে সৈকত (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে টঙ্গীর মোক্তারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সৈকত টঙ্গীর দত্তপাড়া টেকবাড়ি এলাকার কবির হোসেনের ছেলে।

টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল হাসান ও এলাকাবাসী জানান, রাত ১০টার দিকে টঙ্গীর মোক্তারবাড়ির এক্সিলেন্ট স্কুল রোড এলাকার গলিতে দুর্বৃত্তরা সৈকতকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ কর্মকর্তা আরো জানান, রাত ১১টার দিকে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।