আড়াইহাজারে জামাইয়ের হাতে শ্বশুর খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১১:৫৩ এএম, ২১ অক্টোবর ২০১৭

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে জামাইয়ের হাতে মো. জাফর মিয়া (৬০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। শনিবার সকালে উপজেলার কালাপাহাড়িয়ার ইউনিয়নের হাজীরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জামাই মুসা মিয়াকে স্থানীয়দের সহযোগিতায় আটক করেছে পুলিশ। তিনি একই এলাকার মোস্তফা মিয়ার ছেলে। নিহত শ্বশুর জাফর মিয়া হাজীরটেক এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে।

কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইমানুর হোসেন জানান, সকালে পারিবারিক বিষয় নিয়ে মুসা মিয়ার সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের হাতাহাতি শুরু হলে শ্বশুর জাফর থামাতে যান। এ সময় পাশে থাকা ইট দিয়ে মুসা শ্বশুরের বুকের বামপাশে আঘাত করে। এতে জাফর মিয়া সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মুসা মিয়াকে আটক করে পুলিশ।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শাহাদাত হোসেন/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।