হামের উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গায় হাসপাতালে ৩ রোগী
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে তিনজন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে দুজন শিশু ও একজন বৃদ্ধ। একই উপসর্গ নিয়ে ৫ জন হাসপাতালে ভর্তি হলেও তাদের মধ্যে ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সোমবার (৬ এপ্রিল) হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীনদের মধ্যে রয়েছে আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ এলাকার ৮ মাস বয়সী শিশু লিয়া, একই উপজেলার ১০ মাস বয়সী শিশু জনি এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার দেউলী গ্রামের বাসিন্দা আজগর আলী (৬২)।
আরও পড়ুন
হাম রোধে সাড়ে ৫ বছর ক্যাম্পেইন চলেনি, মজুত করা হয়নি টিকা
সিলেটে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
জেলার বিভিন্ন এলাকায় শিশুদের মধ্যে ডায়রিয়া, ত্বকে ফোঁড়া এবং হাত-পায়ে ফুসকুড়ি দেখা যাওয়ার ঘটনা বাড়ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। এতে সম্ভাব্য হামের সংক্রমণ নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এ বিষয়ে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার জানান, হামের উপসর্গ নিয়ে মোট ৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত নিশ্চিতভাবে হামের সংক্রমণ বলা যাচ্ছে না।
হুসাইন মালিক/কেএসআর