বকেয়া পরিশোধের দাবিতে সওজ ঠিকাদারদের মানববন্ধন


প্রকাশিত: ১২:১৪ পিএম, ২৪ জুন ২০১৫

কুমিল্লায় বকেয়া পরিশোধের দাবিতে সড়ক ও জনপথ (সওজ) কুমিল্লা কার্যালয়ের ঠিকাদাররা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে। বুধবার দুপুরে নগরীর শাকতলাস্থ সওজ কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

ঠিকাদার মো. আবুল বাসার বলেন, বিগত সময়ের বিভিন্ন কাজের বকেয়া সাড়ে ৯ কোটি টাকা দীর্ঘদিন ধরে সওজ কর্তৃপক্ষ পরিশোধ না করায় ঋণের চাপে আমরা দিশেহারা হয়ে পড়েছি। অর্থ সংকটে মানবেতর জীবনযাপন করছি। এ সময় তারা অবিলম্বে বকেয়া পরিশোধের জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন সড়ক ও জনপথ ঠিকাদার কল্যাণ পরিষদের আহ্বায়ক ইমামুজ্জামান শামীম, সদস্য সচিব কবির হোসেন ভূঁইয়া, নাজমুল হাসান পাখি, মো. আবুল বাসার, আবু ফয়েজ খান মোনায়েম, মনির উদ্দিন রমিজ, মো. ইসহাক মিয়া, মো. আলম, এম এইচ বাবলু, তারিকুল ইসলাম রিকুস প্রমুখ।

প্রসঙ্গত, গত ২১ জুন একই দাবিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব ও সওজ অধিদফতরের প্রধান প্রকৌশলীর বরাবরে সড়ক ও জনপথ ঠিকাদার কল্যাণ পরিষদের পক্ষ থেকে স্মারকলিপি দাখিল করা হয়।

কামাল উদ্দিন/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।