চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ৩০ মার্চ ২০২৬
জব্দ ট্যাংকলরি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাতের আঁধারে তেল খালাসের সময় প্রায় ৯ হাজার লিটার পেট্রোল-অকটেন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, সোমবার (৩০ মার্চ) ভোরের দিকে উপজেলার কয়রাডাঙ্গা-খাদিমপুর সড়কে একটি তেলবাহী ট্যাংকলরি থেকে ড্রামে তেল ভরার সময় অভিযান চালানো হয়। এসময় আট ব্যারেল পেট্রোলসহ ট্যাংকলরিটি জব্দ করা হয়।

চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ৪

তিনি আরও জানান, জব্দ ট্যাংকলরি ও ব্যারেলগুলোতে প্রায় ৯ হাজার লিটার পেট্রোল ও অকটেন রয়েছে। ঘটনাস্থল থেকেই এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে।

পুলিশের ধারণা, খোলা বাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তেলগুলো দেশের অন্য কোনো জেলা থেকে আনা হয়েছিল। তবে এ তেলের মালিক কে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

হুসাইন মালিক/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।