অটোরিকশা চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ২৩ অক্টোবর ২০১৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেয়ার সময় আনোয়ার হোসেন (৩৩) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি আব্দুল আলীরপুল এলাকার মিয়ার রিকশা গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেনের বাবার নাম মতিয়ার হোসেন। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া বসু হাজী মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন।

স্থানীয়রা জানান, অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর আনোয়ার হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

হোসেন চিশতী সিপলু/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।