চৌদ্দগ্রামে মা-ছেলেসহ ৩ রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১২:১৩ পিএম, ৩১ অক্টোবর ২০১৭

কুমিল্লার চৌদ্দগ্রামে মা-ছেলেসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মিয়ানমারের মংডু জেলার মেরুল্লাহ থানার গোড়াখালি গ্রামের জাফর হোসেনের স্ত্রী নাছিমা খাতুন (৪৮), তার ছেলে আরশাদ হোসেন (২৩) ও একই গ্রামের জাহেদ হোসেনের ছেলে সাইজেদ হোসেন (৬)।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানা পুলিশের এসআই আবদুল কুদ্দুস জানান, সোমবার রাতে চৌদ্দগ্রাম বাজারে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তিন রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

মো. কামাল উদ্দিন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।