কক্সবাজারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়


প্রকাশিত: ০১:১৬ পিএম, ২৯ জুন ২০১৫

কক্সবাজার শহরে পণ্যের মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে তিনটি দোকান মালিককে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট পিএম ইমরুল কায়ছের নেতৃত্বে রুমালিয়াছড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার আইনে  মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে তারাবনিয়াছড়াস্থ ফ্যামিলি নীডস্কে ১০ হাজার টাকা এবং পণ্যর মূল্য তালিকা না থাকায় এনবি সিকদার স্টোরকে দু`হাজার টাকা ও ব্লু রোজ স্টোরকে দু`হাজার জরিমানা আদায় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ভোক্তা অধিদফতরের কক্সবাজারের সহকারী পরিচালক মো. শাহ আলম, কক্সবাজার মার্কেটিং অফিসার মো. শাহ জাহান আলী ও সদর থানার উপ-পরিদর্শক মো. শহিদুল ইসলাম প্রমুখ।

সায়ীদ আলমগীর/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।