যশোরে দুই দল ডাকাতের ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৩:০৪ এএম, ১৪ নভেম্বর ২০১৭
ফাইল ছবি

যশোরে দুই দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয় (৬০) এক ডাকাত নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা মহাসড়কের নোঙ্গরপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমল হুদা।

নিহত ডাকাতের মরদেহ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি কেএম আজমল হুদা জানান, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা মহাসড়কের নোঙ্গরপুর এলাকায় দুই দল ডাকাত বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয় এক ডাকাতের মরদেহ পাওয়া যায়।

তিনি আরও জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। একইসঙ্গে ঘটনাস্থল থেকে একটি দেশি ওয়ানশুটার গান, এক রাউন্ড গুলি, পাঁচটি রাম দা, একটি চাইনিজ কুড়াল, দড়ি এবং ১০টি জুতা-স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। 

মিলন রহমান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।