আড়াইহাজারে ড্রেজার শ্রমিকের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ১১:২৪ এএম, ০৪ জুলাই ২০১৫

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গহরদী এলাকা থেকে শাহ আলম (৩৫) নামে এক ড্রেজার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে নদীতে ভাসমান অবস্থায় আড়াইহাজার থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত ড্রেজার শ্রমিক স্থানীয় ইয়াকুবের বালুর ড্রেজারের শ্রমিক। সে সোনারগাঁ এলাকার বাসিন্দা।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জাগো নিউজকে জানান, শনিবার দুপুরে উপজেলার গহরদী এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। এই ঘটনায় আড়াইহাজার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে শাহ আলমের মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেনি পুলিশ।

মো.শাহাদাৎ হোসেন/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।