হামিদপুর ইউপি নির্বাচন : দুই প্রার্থীর মনোনয়ন জমা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ১২:২৪ পিএম, ২৭ নভেম্বর ২০১৭

নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে সোমবার পর্যন্ত চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীসহ দুইজনের মনোনয়নপত্র জমা পড়েছে।

আগামীকাল মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। রোববার (১৯ নভেম্বর) স্থানীয় এমপি কবিরুল হক মুক্তি সমর্থিত সাবেক চেয়ারম্যান ও হামিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র জমা দেন। তিনি সাবেক চেয়ারম্যান নাহিদ হোসেন মোল্যা হত্যা মামলার অন্যতম আসামি।

এদিকে, আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নিহত নাহিদ হোসেন মোল্যার স্ত্রী পলি বেগম তার মনোয়নপত্র দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সোমবার বেলা ২টায় কালিয়া উপজেলা নির্বাচন অফিসারের কাছে জমা দেন। আগামী ২৮ ডিসেম্বর ওই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট রাতে একদল দুর্বৃত্ত চেয়ারম্যান নাহিদ হোসেন মোল্যাকে গুলি করে হত্যা করে। যার কারণে ওই ইউনিয়নে চেয়ারম্যানের পদটি শূন্য হয়।

হাফিজূল নিলু/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।