প্রেম নিয়ে বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৬:০৩ এএম, ০২ ডিসেম্বর ২০১৭
ফাইল ছবি

প্রেম নিয়ে বিরোধের জেরে যশোর কালেক্টরেট পার্কে বাবু হোসেন রনি (২১) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত বাবু হোসেন রনি যশোর শহরের শংকরপুর গোলপাতা এলাকার আলী হোসেনের ছেলে। তিনি শহরতলীর রাজারহাট প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাবু হোসেন রনি তার বান্ধবীকে নিয়ে শুক্রবার বিকেলে যশোর কালেক্টরেট পার্কে গল্প করছিলেন। এ সময় তাদের পূর্ব পরিচিত ফিরোজ নামে এক যুবক সেখান আসেন। তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ফিরোজ রনিকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে রনিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদ বলেন, প্রেমঘটিত বিষয় নিয়ে রনিকে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তদন্ত করলে আরও বিস্তারিত জানা যাবে।

মিলন রহমান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।