গাজীপুরে জামাতার হাতে শাশুড়ি খুন


প্রকাশিত: ০৩:২২ পিএম, ০৬ জুলাই ২০১৫

গাজীপুরের শ্রীপুর উপজেলার নারায়নপুর এলাকায় জামাতার হাতে শাশুড়ি মার্জিয়া বেগম (৪৫) খুন হয়েছেন। নিহত মার্জিয়া বেগম স্থানীয় সৌদি প্রবাসী মো. শাহজাহান মিয়ার স্ত্রী। সোমবার দুপুর তিনটার দিকে নিজ বাড়িতে খুন হন তিনি।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, দুপুর তিনটার দিকে পারিবারিক কলহের জেরে একপর্যায়ে আনোয়ার হোসেন তার শাশুড়িকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় তার মেয়ে সানিয়া আক্তার (২৪) তাকে রক্ষা করতে গেলেও তাকেও হামলা করে জখম করা হয়। পরে সানিয়ার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে আনোয়ার হোসেন পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মার্জিয়াকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, প্রতিবেশি সাহেদ আলীর ছেলে আনোয়ারের সঙ্গে কয়েক বছর আগে সানিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে আনোয়ার শশুর বাড়িতেই থাকতেন। বেশ কিছু দিন ধরে জামাতার সঙ্গে শাশুড়ি ও সানিয়ার জমি জমা নিয়ে পারিবারিক দ্বন্দ্ব চলছিলো।

আমিনুল ইসলাম/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।