সোনারগাঁয়ে ডাকাত গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ১০ জানুয়ারি ২০১৮
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে বুধবার বিকেলে তা নিশ্চিত করে পুলিশ।

গ্রেফতার ডাকাত রাসেল কুমিল্লার দাউদকান্দি থানার মাইকপাড়া গ্রামের মুরশিদ আলীর ছেলে। এলাকাবাসীর অভিযোগ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘদিন ধরে বিদেশ ফেরত যাত্রীবাহী যানবাহন ও যানজটে আটকা পড়া যাহীবাহী যানবাহনে ডাকাতি করে আসছিল ডাকাতরা।

সোনারগাঁ থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) এসএম ওবায়েদুল হক জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি এলাকায় যাত্রীবাহী যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাতরা।

গোপন সংবাদের ভিত্তিতে দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি চাপাতিসহ রাসেল নামের এক ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ডাকাতের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা করা হয়েছে।

শাহাদাত হোসেন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।