মায়ের মৃত্যুর খবর শুনতেই ছেলের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ২০ জানুয়ারি ২০১৮

ব্রেইন স্ট্রোকে হঠাৎ মারা গেলেন মা। আর মায়ের মৃত্যুর খবর শুনে কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যুর কোলে ঢলে পড়েন ছেলে। মা-ছেলের এমন মৃত্যুতে শোকের ছায়া নামে এলাকায়।

কক্সবাজারের মহেশখালী হোয়ানক ইউনিয়নের বানিয়ারকাটা গ্রামে এ ঘটনা ঘটে। ব্রেইন স্ট্রোকে মারা যাওয়া মায়ের নাম আলকুমা বেগম। তিনি মহেশখালী হোয়ানক ইউনিয়নের বানিয়ারকাটা গ্রামের হাজি কামাল পাশার স্ত্রী। মায়ের শোকে মারা যাওয়া ছেলের নাম মোহাম্মদ বকসু। তিনিও পক্ষাঘাতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন।

হোয়ানক ইউপির সাবেক চেয়ারম্যান অাবু তাহের সিকদার বলেন, মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের বানিয়া কাটা গ্রামের মরহুম অাবুল খায়ের চেয়ারম্যানের মেয়ে ও আমার বোন অালকুমা বেগম শুক্রবার রাত ১০টায় অাকস্মিকভাবে স্ট্রোক করে মারা যান।

তার স্বামী হাজি কামাল পাশা ও ছেলে মোহাম্মদ বকসু ইতোপূর্বে পক্ষাঘাতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। অসুস্থ বিধায় মায়ের মৃত্যুর খবরটি ছেলেকে তাৎক্ষণিক জানানো হয়নি।

এরপর শনিবার ভোরে মায়ের মৃত্যুর খবরটি শোনানোর পর সকাল ১০টায় ছেলে মোহাম্মদ বকসুও মৃত্যুর কোলে ঢলে পড়েন। একইদিন বিকেল ২টার দিকে মা এবং সাড়ে ৩টার দিকে ছেলের জানাজা শেষে তাদের দাফন করা হয়।

সায়ীদ আলমগীর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।