ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কি.মি. যানজট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১২:২৭ পিএম, ২২ জানুয়ারি ২০১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ১০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সোমবার ভোর থেকে শুরু হওয়া যানজট টোল প্লাজা থেকে দাউদকান্দির রায়পুর পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, ফোর লেন সড়কের যানবাহনের গতি ডাবল লেনের মেঘনা গোমতী ব্রিজে গিয়ে যানজটে আটকে যাচ্ছে। এ ছাড়াও ওজন স্কেলে টাকা আদায় নিয়ে পণ্যবাহী যানবাহনের চালকদের সঙ্গে দরকষাকষির কারণে যানজট সৃষ্টি হচ্ছে।

হাইওয়ে পুলিশের সার্জেন্ট আলমগীর জানান, টোল প্লাজার ওজন নিয়ন্ত্রণ স্কেলে যানবাহনের গতি কম থাকায় কিছুটা যানজটের সৃষ্টি হচ্ছে। তবে যানজট স্থায়ী হচ্ছে না।

কামাল উদ্দিন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।