নিখোঁজের ৩ দিন পর মিলল ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:১২ পিএম, ২৮ জানুয়ারি ২০১৮

কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের তিন দিন পর মোস্তাক মিয়া (৩৮) নামে এক মাছ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া গ্রামের নিজ মৎস্য খামারের পাশ থেকে শনিবার রাতে মরদেহটি উদ্ধার করে পুলিশ। রোববার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহটির ময়নাতদন্ত করা হয়েছে।

নিহত মোস্তাক মিয়া মুরাদনগর উপজেলার পাচঁপুকুরিয়া গ্রামের মৃত্যু রেশো মিয়া বেপারির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে মোস্তাক মিয়া তার মৎস্য খামারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় তিনি বাড়িতে ফিরে না আসায় তার স্ত্রী মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরদিন বৃহস্পতিবার তার স্ত্রী পারভীন আক্তার মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়রি করেন। নিখোঁজের তিন দিন পর শনিবার রাতে নিজ মৎস্য খামারের পাশে মোস্তাকের গলাকাটা মরদেহ দেখতে পায় মৎস্য খামারের পাহারাদাররা। পুলিশ রাতে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি এস.এম বদিউজ্জামান বলেন, হত্যার রহস্য এখনও বের করা সম্ভব হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

কামাল উদ্দিন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।