কক্সবাজারে চিহ্নিত ৭ অপরাধী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:২৫ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৮

কক্সবাজারে ৭ জন চিহ্নিত অপরাধীকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা হতে শনিবার পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার। এর আগে গত দুদিনে আরও কয়েকজন অপরাধীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার রশিদ ড্রাইভারের ছেলে নুরুল কায়ছার, পশ্চিম লারপাড়া এলাকার মৃত আবদুল মোতালেবের ছেলে কবির আহাম্মদ, বৌদ্ধ মন্দির এলাকার কেমিং রাখাইনের ছেলে মংশীলা, নুনিয়াছড়া এলাকার মো. আমিন মিয়ার ছেলে জামাল প্রকাশ বাইট্যা, গোমাতলী এলাকার সোলাইমানের ছেলে ইসমাইল, খুরুশকুল মনুপাড়া এলাকার লোকমান হাকিমের ছেলে আশরাফ উদ্দিন, চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার চনুয়া খুদুকখালী এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে মোহাম্মদ মিয়া।।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন খন্দকার জানান, তার নেতৃত্বে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অপরাধীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নানা অপরাধে বিভিন্ন মামলা রয়েছে। এলাকার শান্তি শৃঙ্খলা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ছিনতাইকারী ও অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সায়ীদ আলমগীর/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।