নারায়ণগঞ্জে বিএনপির সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৮

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাসুকুল ইসলাম রাজিব নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের আহ্বায়ক। তার বিরুদ্ধে নাশকতার একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, নাশকতার আশঙ্কায় রাজীবকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।

মো. শাহাদাত হোসেন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।