নারী শ্রমিককে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৯:৪১ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৮
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রমিককে গণর্ষণের ঘটনায় মোক্তার হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সোনাব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোক্তার হোসেন সোনাব এলাকার শুক্কুর আলীর ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন সরকার জানান, সোনাব এলাকার নুরজাহানের বাড়িতে বসবাস করে পাড়াগাঁও এলাকার লুনা বোতল ও আপন টেক্সটাইল কারখানায় চাকরি করতেন স্বামীসহ ওই নারী শ্রমিক। সোমবার রাতে স্বামী কর্মস্থলে থাকা অবস্থায় তাদের ঘরে প্রবেশ করে মোক্তার হোসেনসহ অজ্ঞাত ৩ জন তাকে গণধর্ষণ করে পালিয়ে যায়।

ধর্ষিতা ওই শ্রমিক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছেন। এ ঘটনায় ধর্ষিতার স্বামী বাদী হয়ে ৪ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। সন্ধ্যায় ওই মামলার প্রধান আসামি মোক্তার হোসেনকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মীর আব্দুল আলীম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।