প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৮

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে রুবেল (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার একরামপুর ইস্পাহানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে শুক্রবার রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে রুবেলের বিরুদ্ধে বন্দর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

গ্রেফতার রুবেল উপজেলার একরামপুর ইস্পাহানী এলাকার নূর গাজীর ছেলে।

মামলার বরাত দিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মন্ডল জানান, উপজেলার একরামপুর ইস্পাহানী এলাকার শাহজালাল মিয়ার ভাড়াটিয়া বাড়িতে প্রতিবন্ধী কিশোরীসহ পরিবারের লোকজন বসবাস করে আসছিল। একই বাড়িতে নূর গাজীসহ তার পরিবার বসবাস করে। সেই সুবাধে তাদের দু’পরিবারের মধ্যে পরিচয় রয়েছে। নূর গাজীর ছেলে রুবেল প্রতিবন্ধী ওই কিশোরীকে প্রায়ই কু-প্রস্তাব দিত।

গত ৯ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রতিবন্ধী কিশোরী বাসার সামনে টয়লেটে গেলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা রুবেল জোরপূর্বক টয়লেটে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। পরে ওই কিশোরী বিষয়টি তাৎক্ষণিক তার মাকে জানালে তার মা থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় রুবেলকে গ্রেফতার করা হয়েছে।

শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।