ফতুল্লায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৩ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

কুমিল্লা থেকে নারায়ণগঞ্জে গাঁজা পাচার করতে এসে চেকপোস্টের পুলিশের হাতে ধরা পড়লেন মিন্টু (২৪) নামে এক মাদক ব্যবসায়ী। এ সময় দুটি কাপড়ের ব্যাগে থাকা ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডস্থ সাইনবোর্ড এলাকার চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিন্টু কুমিল্লার হাজী মার্কেট এলাকার দৌলত মিয়ার ছেলে।

ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, কুমিল্লা থেকে বাসযোগে দুটি ব্যাগে করে ২০ কেজি গাঁজা নিয়ে সাইনবোর্ড এসে নামে মিন্টু। সাইনবোর্ড থেকে ইজিবাইকযোগে নারায়ণগঞ্জে যাওয়ার পথে চেকপোস্টে তল্লাশি করে মাদক ব্যবসায়ী মিন্টুকে গ্রেফতার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শাহাদাত/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।