স্ত্রীর কাছে নেশার টাকা না পেয়ে স্বামীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০:০২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় স্ত্রীর কাছে নেশার টাকা না পেয়ে খলিল মিয়া নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সেন্টু চন্দ্র সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে খলিল মিয়া দীর্ঘদিন ধরে নেশা করে আসছিলেন। নেশাগ্রস্ত হয়ে তিনি জামদানি কারিগর স্ত্রী রহিমা বেগমকে মারধর করতেন। বৃহস্পতিবার সকালে রহিমার কাছে নেশার টাকা না পেয়ে অভিমান করে দরজা বন্ধ করে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।