কুমিল্লা কারাগারে কয়েদির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:১১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আমান উল্লাহ নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তিনি জেলার চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর গ্রামের টিটু মিয়ার ছেলে।

কারা সূত্রে জানা যায়, অর্থ ঋণ আদালতের একটি মামলায় গত অক্টোবর মাসে এক বছরের সাজাপ্রাপ্ত হয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আসেন আমান উল্লাহ (৫০)। রোববার দুপুরে বুকে ব্যথা অনুভূত হলে তাকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগারের জেলার নাশির আহমেদ জানান, আমান উল্লাহর মরদেহ হাসপাতালে সুরতহাল শেষে ফরেনসিক বিভাগে রাখা হয়েছে। সোমবার ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

মো. কামাল উদ্দিন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।